ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়ীতে প্রতিশ্রুতি দিয়ে কেউ কথা রাখেননি; রাস্তাটি সংস্কারের কথা বলে!

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর সরিষাবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাটের চরম খারাপ অবস্থা। গ্রাম বাউসী গজারিয়া এবং বাউসী চন্দনপুর। সরিষাবাড়ী পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে গত ২৫ বছরে এ রাস্তায়  মাটি কাটা হয়েছে একবার। এরই মাঝে অনেক জনপ্রতিনিধিগণ এমপি,মন্ত্রী, মেয়র, মেম্বার এবং কাউন্সিলর হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেননি রাস্তাটি ঠিক করার জন্য। এলাকাবাসী জানান, 

শুধু গুঞ্জন শোনা যায় যে রাস্তার টেন্ডার হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এই গুঞ্জন শুনে আসছি আমরা দীর্ঘ  ১৫/২০ বছর ধরে। আমরা আর এই গুঞ্জনে বিশ্বাসী না; আমরা কাজে বিশ্বাসী। উল্লেখ্য যে,আমি মেহেদী হাসান খান এই গ্রামেরই একজন বাসিন্দা। গ্রামবাসীর পক্ষে, কর্তৃপক্ষের দ্রুত  হস্তক্ষেপ কামনা করছি রাস্তাটি দ্রুত ঠিক করার জন্য।

ads
ads
ads

Our Facebook Page

↑